বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়, জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হচ্ছে। নগরীর তিনটি এলাকায় বায়ুদূষণের মাত্রা পৌঁছেছে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (৬৩০ একিউআই) ও পাকিস্তানের লাহোর (৫৪৭ একিউআই)।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একিউআই ২০০ ছাড়ালে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার, ঘরের জানালা বন্ধ রাখা ও বাইরে দীর্ঘ সময় অবস্থান এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!