বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতিতে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!