নাগরিকের কথা ডেস্ক

কুয়েতের গভর্নরেটের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৬:৪৯ এএম ১৮
কুয়েতের গভর্নরেটের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের শেখ সাবাহ বাদের সাবাহ আল সালেম আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) মুবারক আল কাবীর গভর্নরেটের দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকালে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দূতাবাসের বরাতে জানানো হয়, দুই দেশের মধ্যে সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরএস-রাসেল

Tags:
রাষ্ট্রদূতের সাক্ষাৎ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!