নাগরিকের কথা ডেস্ক

পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৫:০১ পিএম
পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত

রাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি–তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ‘পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশের ৬৪ জেলায় একযোগে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক বিভাগভিত্তিক সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন—ঢাকা বিভাগে প্রকৌশলী মো. শাহনেওয়াজ রেদোয়ান, চট্টগ্রাম বিভাগে প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, খুলনা বিভাগে প্রকৌশলী মো. ইমান আলী, সিলেট বিভাগে প্রকৌশলী মো. নজরুল ইসলাম, বরিশাল বিভাগে প্রকৌশলী মো. জসিম উদ্দিন হাওলাদার, রাজশাহী বিভাগে প্রকৌশলী মো. ইকবাল হোসেন, ময়মনসিংহ বিভাগে প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সেলিম এবং রংপুর বিভাগে প্রকৌশলী মো. মাইদুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী সাবিনা ইমাম, প্রকৌশলী মো. কামরুল হাসান বিপু ও প্রকৌশলী মো. রেদোয়ান হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী আহমেদ আসিফ আখতার মঞ্জু এবং সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রাসেল রানা ও প্রকৌশলী মো. আবদুল জব্বার।
অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. আতাউর রহমান এবং সহদপ্তর সম্পাদক প্রকৌশলী ইসহাক হোসেন তালুকদার শুভ। প্রচার সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. হেলাল মোরশেদ সোহাগ এবং সহপ্রচার সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।
এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সুজন, চাকরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. বেল্লাল হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আকিদুল ইসলাম, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম এবং সহশিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. হারুন অর রশিদ নির্বাচিত হয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী শাহনাজ আক্তার ও সহমহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিতা পাল নির্বাচিত হয়েছেন। তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন এবং সহতথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন মিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সাইফুর রহমান নাহিদ। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবির। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী প্রকৌশলী জি এম এ আমিনুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শতভাগ অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন আয়োজন ও সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন আহ্বায়ক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও সদস্যসচিব প্রকৌশলী লাভলু ফকিরের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি।

 

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!