জাতীয়

দেশের ৮০ কেন্দ্রে মিলবে হজযাত্রীদের টিকা

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৫৪ এএম ১১
দেশের ৮০ কেন্দ্রে মিলবে হজযাত্রীদের টিকা

২০২৬ সালের পবিত্র হজ পালনের প্রস্তুতি হিসেবে দেশের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার মোট ৮০টি কেন্দ্রে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন। এছাড়া ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং সচিবালয় ক্লিনিকে—ও টিকা দেওয়া হবে।

ঢাকার বাইরে বিভাগ ও জেলা পর্যায়ে টিকাদানের সুবিধা থাকবে গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া এবং দিনাজপুরে।

টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে হজযাত্রীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নেওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আরএস-রাসেল

Tags:
জযাত্রীদের টিকা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!