শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গে আছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান স্পষ্ট করবেন।
তিনি বলেন, জুলাই-আগস্টে আত্মহুতি দেওয়া সহযোদ্ধাদের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, এবং এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট আয়োজন করা হয়েছে। বর্তমানে সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার।
আদিলুর রহমান সকালে কিশোরগঞ্জ শহরের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। এরপর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন এবং জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!