স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা বা না থাকার সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।”
তিনি নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর ও সুষ্ঠু ঘোষণা করেন এবং জানান, বিভিন্ন দলের অভিযোগ সঠিক নয়, নির্বাচনকে প্রভাবিত করবে না।
নুরজাহান বেগম আজ সোমবার (১৯ জানুয়ারি) পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট প্রচার কার্যক্রমও পরিদর্শন করেন। সভায় জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমানসহ পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!