জাতীয়

দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি: শারমীন মুরশিদ

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০২:২৬ পিএম ১২
দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের সুষ্ঠু পুনর্গঠনের জন্য গণভোট অত্যন্ত জরুরি, তবে এতে কোনো রাজনৈতিক পরিচয় নেই।

তিনি বলেন, গণভোট দেশের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করবে, যার মাধ্যমে মানুষ চিরস্থায়ী সুবিচার নিশ্চিত করতে পারবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করার মাধ্যমে ভবিষ্যতের জন্য কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

শারমীন মুরশিদ আজ সোমবার (১৯ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বলেন, দেশের নারী ও যুবকদের আন্দোলনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের আন্দোলনে নারীদের ৬৪ শতাংশ অংশগ্রহণ প্রমাণ করে, মেয়েরা বারবার দেশ রক্ষায় এগিয়ে এসেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভার শেষে উপদেষ্টা কালেক্টরেট চত্বরে গণভোটের মক ভোটিংয়ে অংশ নেন।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!