ফরিদপুরে সরকারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “আমাদের নির্বাচন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন।”
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “এবারের গণভোটে চারটি প্রশ্নে ভোট নেওয়া হচ্ছে এবং এখানে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা করা—এসব বিষয় আমাদের নির্বাচনের মূল ভিত্তি।”
রিজওয়ানা হাসান বলেন, “স্বৈরশাসনের আমলে আন্দোলন হয়েছিল। তবে স্বৈরাচার সরে যায়নি, বরং ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা গণভোটের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অর্জনকে শক্তিশালী করতে চাই। তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভোটের গাড়ি নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে শেষ হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!