জাতীয়

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৪:৪৫ এএম
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা ও নৈতিক অবস্থান সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ব্যক্তিগত জীবনেও হাফিজ উদ্দিন খান তাঁর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তাঁর প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা তাঁকে সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে তিনি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালেন।

শোকবার্তায় বলা হয়, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা ও নীতিনিষ্ঠ প্রশাসন গড়ে তুলতে হাফিজ উদ্দিন খানের ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে এম হাফিজ উদ্দিন খান মারা যান। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!