জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশের দিক পরিবর্তন করবে: আদিলুর রহমান খান

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৫:১০ এএম ২৭
জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশের দিক পরিবর্তন করবে: আদিলুর রহমান খান

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ করবে এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গঠনের পথে এগোবে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশ বদলে যাবে। নতুন দেশের পক্ষে, গণমানুষের মুক্তির পক্ষে সবাই ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।”

উপদেষ্টা আরও বলেন, দেশে যেন আর “আয়নাঘর তৈরি না হয়, গুম-খুন না হয়, তা নিশ্চিত করার জন্য এই গণভোট।” তিনি বাংলাদেশি জনগণের কাছে জুলাই সনদে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা ববি মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার ও শ্রীনগর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।


আরএস-রাসেল

Tags:
আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!