টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারত ও আইসিসির সঙ্গে উত্তেজনা বাড়ায় বাংলাদেশে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। দেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ দুপুরে পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকে আলোচ্য বিষয় হবে ভারতের মাটিতে খেলা বা না খেলার সিদ্ধান্ত এবং বাংলাদেশের অবস্থান নির্ধারণ। এর আগে বুধবার রাতেই বিসিবি সভাপতি ও অন্যান্য কর্মকর্তারা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারবে এবং আইসিসি সম্ভবত ভারতের ভেন্যু পরিবর্তনের দিকে মনোযোগ দেবে। তিনি বলেন, “ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড়। তবে সরকারের সঙ্গে একবার আলোচনা করে তাদের মতামত আইসিসিকে জানানো হবে।”
এর আগে আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দিয়েছে, তবে বাকিরা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!