জাতীয়

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৬:৪০ এএম ১০
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ

আজ (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। পুলিশের গুলিতে শহীদ হন নবম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমানসহ অনেকে।

উল্লেখযোগ্য আন্দোলনের ফলে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব অভিযুক্তকে মুক্তি দিতে বাধ্য হয়। তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের পতন ঘটে গণ-আন্দোলনের চাপের কারণে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বলেন, “ঊনসত্তরের গণ-অভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বায়ান্নর ভাষা আন্দোলন, ছয় দফা, ১১ দফা ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।”

প্রধান উপদেষ্টা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “তাদের আত্মত্যাগ তরুণসমাজকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। আসুন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তুলতে আত্মনিয়োগ করি।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!