বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে বিতর্কিত মন্তব্যের পর বিতর্কিতভাবে দায়িত্ব থেকে সরানো হলেও আবার অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদ সভায় যোগ দিয়ে নাজমুলকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “নাজমুল ইসলানের জবাব বোর্ডের শৃঙ্খলা বিভাগের কাছে পাঠানো হয়েছে এবং তা সন্তোষজনক হিসেবে গৃহীত হয়েছে।”
নাজমুলের বিরুদ্ধে বিতর্কের শুরু হয় ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য ও ফেসবুকে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ আখ্যা দেয়ার কারণে। পরে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করলে, ১৫ জানুয়ারি বিপিএল বয়কটও করেছিলেন কয়েকজন ক্রিকেটার।
বোর্ড গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে অব্যাহতি দেওয়া যায় না। একজন পরিচালক চার বছরের জন্য নির্বাচিত হন এবং শুধুমাত্র মৃত্যু, মানসিক অসুস্থতা, শৃঙ্খলাজনিত শাস্তি বা নির্দিষ্ট শর্তে পদ শূন্য ঘোষণা করা যায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!