দেশ ছাড়ার গুঞ্জবের মধ্যে সকাল এগারোটা নাগাদ বিসিবিতে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল সন্ধ্যা থেকে বুলবুল অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও, তিনি নিজেই জানিয়েছেন, দেশেই আছেন এবং কোথাও যাচ্ছেন না।
আজ সোমবার (২৬ জানুয়ারি) শের-ই-বাংলা স্টেডিয়ামের চারপাশে পায়চারি শেষে রুটিন অফিসিয়াল কাজে যোগ দেন বুলবুল।
উল্লেখ্য, পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে বিসিবি সভাপতি কঠিন সময় পার করছেন। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ, যার ফলে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থানে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বোর্ডে চলমান অস্থিরতা, ফিক্সিং অভিযোগ ও পরিচালক পদত্যাগের ঘটনা নিয়েও সমালোচনার মুখে রয়েছেন তিনি।
বুলবুলের দেশের বাইরে যাওয়ার গুঞ্জন এই টালমাটাল পরিস্থিতিতে নতুন করে সৃষ্টি হয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!