জাতীয়

২০২৫ সালে বিজিবির অভিযানে ১,৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: জানু ২৭, ২০২৬ : ০৮:৪৮ এএম ১২
২০২৫ সালে বিজিবির অভিযানে ১,৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রৌপ্য, পোশাক, কসমেটিক্স, খাদ্যপণ্য, যানবাহন, অস্ত্র ও মাদকদ্রব্য।

বৃহৎ পরিসরে জব্দকৃত সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য—৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, লাখের উপর পোশাক, লাখের উপরে কসমেটিক্স সামগ্রী, কোটিাধিক আতশবাজি, হাজারের উপর যানবাহন, এবং প্রচুর খাদ্যপণ্য।

অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে পিস্তল, এসএমজি, রাইফেল, হ্যান্ড গ্রেনেড, মর্টার শেলসহ বিপুল পরিমাণ গুলি ও বোমা। মাদকদ্রব্যের মধ্যে জব্দ হয়েছে ইয়াবা, ক্রিস্টাল মেথ, ফেনসিডিল, হেরোইন, কোকেন, বিদেশি মদ ও নেশা জাতীয় ইনজেকশন।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে সীমান্তে চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বাংলাদেশি, ভারতীয় ও মিয়ানমারের হাজারেরও বেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!