জাতীয়

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাদ দিল সরকার

আপডেট: জানু ৩১, ২০২৬ : ০৭:০১ এএম
‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাদ দিল সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে। এর আগে মিথ্যা তথ্য প্রদান বা দুবার নাম থাকায় ২০২৫ সালে ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছিল।

মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী এই গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন। দিনাজপুরের বাতিলকৃতরা হলেন: তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা। চাঁদপুরের বাতিলকৃতরা হলেন: মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!