জাতীয়

মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৫:৪১ এএম
মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত

মিয়ানমারের উপকূলীয় এলাকায় আজ রাতে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পবিষয়ক বুলেটিনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মিনবু উপকূলে। এর অবস্থান ছিল ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থলটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আনুমানিক ৫২১ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!