আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ টাঙ্গাইল আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।
তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজ বুধবার দুপুর দুইটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তার সঙ্গে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে আজ বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি স্বাগত মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতের টাঙ্গাইল শহর সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “আগামীকালের নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের কর্মী-রুকন মিলিয়ে লাখেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন। আমাদের প্রিয় নেতার আগমনে দলীয় নেতা-কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। জনসভা টাঙ্গাইলের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের প্রধান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন।”
টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ জানান, “জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলামূলক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, লাখেরও বেশি নেতাকর্মী ও ১১-দলীয় জোটের সাধারণ জনতা উপস্থিত থাকবেন। এ জনসভায় টাঙ্গাইলে নতুন ইতিহাস গড়ে উঠবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!