আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারের প্রচ্ছদে স্থান পেয়েছেন জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) এবং বুয়েটের শিক্ষার্থী ও অধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদ।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।
জামায়াতের ঘোষিত নির্বাচনী ইশতেহারটি মোট আটটি ভাগে বিভক্ত। এর প্রথম অংশের শিরোনাম দেওয়া হয়েছে— ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ’। এই অংশে রাষ্ট্র ও শাসনব্যবস্থার মৌলিক সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
ইশতেহারের প্রথম অংশে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, জবাবদিহিমূলক জনপ্রশাসনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা, স্থানীয় সরকারব্যবস্থার শক্তিশালীকরণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, আইন ও বিচারব্যবস্থা এবং তথ্য ও গণমাধ্যম।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!