ভিসা ইন্টারভিউয়ের আগে কোনো ধরনের ভিসা বন্ড পরিশোধ না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ইন্টারভিউয়ের আগে বন্ড পরিশোধ করলেও ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকে না।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা দেওয়া হয়। এতে বলা হয়, ভিসা ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর কনসুলার কর্মকর্তা প্রয়োজন হলে ভিসা বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ইন্টারভিউ শেষে কনসুলার কর্মকর্তার পক্ষ থেকে আবেদনকারীকে pay.gov ওয়েবসাইটের মাধ্যমে বন্ড পরিশোধের জন্য একটি সরাসরি লিংক দেওয়া হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও জানানো হবে।
দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের দালাল বা মধ্যস্বত্বভোগীর প্ররোচনায় পড়ে আগাম অর্থ পরিশোধ না করার আহ্বান জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!