শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত বক্তব্য দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এক ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট বার্তা না এলে তারা জনসাধারণকে সঙ্গে নিয়ে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, হাদির হত্যাকাণ্ডের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চায় তারা।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে বাড়তি সতর্কতা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
No comments yet. Be the first to comment!