জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ গুরুতর আহত ৪৭৪ জনকে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ আহত ব্যক্তিদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে “জুলাই যোদ্ধা” হিসেবে গেজেট প্রকাশ করা হলো।’ এ তালিকায় তাঁদের শ্রেণি নির্ধারণ করা হয়েছে ‘খ’ (গুরুতর আহত) হিসেবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!