জাতীয়

নির্বাচন ১২ তারিখেই হবে: ইনকিলাব মঞ্চ

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ০৪:০৪ পিএম
নির্বাচন ১২ তারিখেই হবে: ইনকিলাব মঞ্চ

নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না—এমন দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়। পোস্টে উল্লেখ করা হয়, নির্বাচন হতেই হবে এবং তা ১২ তারিখেই অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!