জাতীয়

বাংলাদেশে রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:৫১ এএম ১০
বাংলাদেশে রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করেছেন। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেই নতুন চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন জ্যোতির্বিদ ও ধর্মীয় কর্তৃপক্ষ।

রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করে স্থানীয়ভাবে চাঁদ দেখা সাপেক্ষে। তবে প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে এবার রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির ১৯ তারিখে। ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী এ দিন থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ঘোষণা আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর।

অন্যান্য দেশে সম্ভাব্য শুরুর তারিখ:

  • পাকিস্তান: আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ী রোজা শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১ মিনিটে।

  • ভারত: স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।

  • ফিলিপাইন: রমজান শুরু হতে পারে এক দিন আগে, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখা ঘোষণার ওপর।

  • মিসর: পূর্বাভাস অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি রমজানের সম্ভাব্য প্রথম দিন হতে পারে।

জ্যোতির্বিদ ও ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরু হলেও, এ বছর তা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

 

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!