সারা দেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রচারণাকালে কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোথাও অভদ্র আচরণও চোখে পড়ছে না। দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি–সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাতে এসব কথা জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট সবাই সন্তুষ্ট। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটকে ‘পারফেক্ট’ করা। তিনি বলেন, “ভোটটা যাতে পুরোপুরি নিখুঁত হয়—এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগের এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভোটের দিনটি হবে উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন, মানুষ পরিবার–পরিজন নিয়ে ভোট উৎসবে অংশ নেবে। তাঁর মতে, এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!