আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন (ইসি) কঠোর নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র তিন শ্রেণির কর্মকর্তারাই মোবাইল বহন করতে পারবেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ব্যবহার করতে পারবে—
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার
নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ
‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই জন আনসার সদস্য (অঙ্গীভূত/সাধারণ আনসার/ভিডিপি)
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে মোবাইল বহন বা ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তথ্য ও ছবি আদান-প্রদানের সুযোগ বন্ধ করার জন্য। তবে দায়িত্বরত আনসাররা নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন।
ইসি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে যাতে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!