আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি শুক্রবারই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের নির্বাচনের পরিবেশ অতীতের সকল নির্বাচনের তুলনায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য।
ইসি জানান, নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা সহযোগিতার মাধ্যমে কাটিয়ে উঠা গেছে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, বৃহস্পতিবার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনোভাবেই ফলাফলে বিলম্ব হবে না।”
ফলাফল দ্রুত ঘোষণার জন্য আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহার করা হচ্ছে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে সামান্য বিলম্ব হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১১–১২ লাখ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে। প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রীয় মনিটরিং সেলে তথ্য পাঠানো হবে, এবং বিদ্যুৎ সংযোগযুক্ত কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় গুজব রোধের জন্য একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ও কাজ করবে বলে জানান ইসি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!