জাতীয়

সারাদেশে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৬:৩৫ এএম
সারাদেশে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে আগামী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা নিম্নলিখিত ক্ষেত্রে শিথিলযোগ্য থাকবে:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন

জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী

সংবাদপত্র বহনকারী যানবাহন

বিমানবন্দর যাতায়াত (প্রমাণ সাপেক্ষে)

দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন

নির্বাচনী কর্মকর্তা ও অনুমোদিত মোটরসাইকেল

টেলিযোগাযোগ, জরুরি সেবা এবং প্রধান সড়ক সংযোগের যানবাহন

এছাড়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনি এজেন্টের জন্য ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল অনুমোদিত হবে।

প্রজ্ঞাপনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদেরকে এই নিষেধাজ্ঞা কার্যকর ও শিথিল করার সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচন ও গণভোটের সময় রাস্তায় যানজট ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি কমানো লক্ষ্য করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!