আসন্ন সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে প্রাপ্ত ৭ লাখ ৩০ হাজারের বেশি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার ইসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী ভোটারের সুবিধার্থে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার বিদেশে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭ জন প্রবাসী ভোট দিয়েছেন, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা, কারাবন্দি ও ভোটকেন্দ্রে যেতে অক্ষম ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪ জন ভোটার তাদের ব্যালট পূরণ করে ফেরত দিয়েছেন।
ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট সংগ্রহ প্রক্রিয়া চলমান। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত যে ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাবে, শুধুমাত্র সেগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরই শুরু হবে চূড়ান্ত ভোট গণনা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!