জাতীয়

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৭:৫৮ এএম
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৯ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকে থাকেন।

সরেজমিনে দেখা যায়, বড়ইপাড়া থেকে চক্রবর্তী পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার, নবীনগর থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রায় দেড় কিলোমিটার এবং আশুলিয়া থেকে জামগড়া এলাকায় যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।

যাত্রী আমিনুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে গাবতলী থেকে রংপুর যাওয়ার জন্য গাড়ি ছেড়ে আসে, কিন্তু আশুলিয়ার শ্রীপুরে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। অন্য যাত্রী সুমি আক্তার বলেন, বাসের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এবং পরে দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে।

মৌমিতা পরিবহনের চালক মোমিনুল ইসলাম বলেন, যানজটের কারণে দীর্ঘ সময় বসে থাকতে হয় এবং যাত্রী চাপ থাকলেও বেশি আয় করা সম্ভব হয় না।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান জানান, যানজট নিরসনের জন্য পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে, তবে কিছু স্থানে গাড়ির ধীরগতি অব্যাহত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!