বিশ্বব্যাপী ১৮২ দেশের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)–২০২৫ প্রকাশিত হয়েছে। সার্কভুক্ত দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান (৭১) এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান (১৬)।
টিআইবির প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় ভারতের সিপিআই স্কোর ৩৯, যা পাকিস্তানের ২৮ স্কোরের চেয়ে বেশি। অন্যান্য দেশের মধ্যে শ্রীলঙ্কা ৩৫, মালদ্বীপ ৩৯, নেপাল ৩৪ এবং বাংলাদেশের স্কোর ২৪। প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, তালিকার বেশিরভাগ দেশের স্কোরে সামান্য উন্নতি হয়েছে।
আজ মঙ্গলবার টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের এবং পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর এই সূচক প্রকাশ করে আসছে, আর বাংলাদেশ ২০০১ সালে প্রথম তালিকাভুক্ত হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!