জাতীয়

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৮:৪১ এএম
ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

প্রখ্যাত শিল্পপতি শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ওসমান হাদির স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমও উপস্থিত ছিলেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে এই ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!