ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ (১০ ফেব্রুয়ারি) থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
বিআরটিএ-এর উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
তবে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র পরিবহন, বিমানবন্দর যাতায়াত ও নির্বাচন সংক্রান্ত অনুমোদিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুমোদনে অন্যান্য যানবাহনের শিথিলতা প্রদান সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!