জাতীয়

দ্রব্যমূল্যের ব্যর্থতার দায় নেব না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৮:৫৩ এএম
দ্রব্যমূল্যের ব্যর্থতার দায় নেব না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা বাজারে মূল্যবৃদ্ধির দায় তিনি নিতে রাজি নন। তিনি জানান, মন্ত্রণালয় মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছে না।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদা আখতার বলেন, “আমাদের কাজ হলো উৎপাদন নিশ্চিত করা এবং নিরাপদ রাখা। বাজারে দামের ওঠানামা আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। মূল্যবৃদ্ধির পেছনে অনেক বহিরাগত কারণ কাজ করছে। তাই এর দায়ভার আমি নেব না।”

তিনি আরও উল্লেখ করেন, গরুর মাংস ও মাছের দাম উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং দেশীয় উৎপাদনকে কার্যকরভাবে বাজারজাত করার চেষ্টা চলমান রয়েছে। তিনি বলেন, “খামারিদের ৭০ শতাংশ এখনও খাদ্যের জন্য দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা উৎপাদন খরচ কমানোর চেষ্টা করছি। এই ১৫-১৬ মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে আমরা যা করতে পারছি তা করেছি।”

উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দেশের উৎপাদন নিরাপদ রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় মন্ত্রণালয় সফল হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!