ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী উত্তেজনা ও ভোট উৎসবের আমেজ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কিছু নির্দেশনা ও বিধিনিষেধ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ভোট দিতে যাওয়ার আগে এসব নিয়ম জানা জরুরি।
ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তবে বিকাল সাড়ে ৪টার আগে যারা লাইনে দাঁড়াবেন, সময় শেষ হলেও তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ভোটাররা পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ভোট দেওয়ার জন্য এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। তবে এনআইডি থাকলে পরিচয় শনাক্তকরণ সহজ হয়।
পরিচয় যাচাই শেষে—পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেবেন।
এরপর ভোটার পাবেন দুটি ব্যালট পেপার—
ভোট প্রদান শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন আশা করছে, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
No comments yet. Be the first to comment!