দুর্নীতি দমন কমিশনে (দুদক) এক উপপরিচালক, এক সহকারী পরিচালক, তিন উপসহকারী পরিচালক এবং তিন এএসআইসহ মোট আটজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি জারি করা দুদকের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনগুলোতে দুদকের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সই করেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সহকারী পরিচালক রাজ কুমার সাহাকে উপপরিচালক করা হয়েছে। হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকারকে সহকারী পরিচালক পদে উন্নীত করা হয়েছে।
এ ছাড়া প্রধান সহকারী মো. শাহাদৎ হোসেন, মো. ফারুক হোসেন ও মো. নূর বক্স বাবুলকে উপসহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে কনস্টেবল ইমরান হোসেন, আমিনুল ইসলাম ও বাবুল ইসলামকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে উন্নীত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!