জাতীয়

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৭:১২ এএম
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার যানবাহন পারাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষণা করা টানা চার দিনের ভোটের ছুটিতে গ্রামে ফিরছেন শ্রমজীবী মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি বেড়েছে সেতুতে টোল আদায়ের পরিমাণ।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৩ হাজার ৯৮৯টি যানবাহনের জন্য টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং ঢাকাগামী ১২ হাজার ৯৩৪টি যানবাহনের জন্য ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট ২৪ ঘণ্টায় সেতু থেকে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল সংগ্রহ করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত যানবাহনের কারণে সাময়িক যানজট সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!