জাতীয়

‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন’

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৬:২৮ এএম
‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তারেক রহমান।

পোস্টে তিনি লেখেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দেন এবং নির্বাচিত প্রতিনিধিদের ওপর দায়িত্ব অর্পণ করেন। নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন। দেশের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবার প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!