সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আজ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। গত দেড় বছর ধরে যে দিনের অপেক্ষা ছিল, সে দিনটি এসেছে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, সকাল থেকে সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভোট গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে। বিভিন্ন স্থানের খোঁজখবর নেওয়া হয়েছে এবং পাওয়া তথ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
ভোটারদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সবাই নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং ভোট দিন।
সংবাদমাধ্যমের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যম সারাদেশের পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!