প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
ড. ইউনূস সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ভোটের পর প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি।”
তিনি আরও বলেন, “গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাইকে মোবারকবাদ।”
ড. মুহাম্মদ ইউনূস ভোটারদের অনুরোধ করেন, এবারের গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নতুন সূচনার অংশ হোন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!