জাতীয়

নির্বাচন সফল হওয়ায় শুক্রবার সারা দেশে শোকরানা দোয়া

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৬:২৮ পিএম
নির্বাচন সফল হওয়ায় শুক্রবার সারা দেশে শোকরানা দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার সারা দেশে শোকরানা দোয়ার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয় জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশব্যাপী সব মসজিদে শোকরানা দোয়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মের অনুসারীদের উপাসনালয়েও স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!