জাতীয়

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:০৫ এএম
নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তার সরকার আগ্রহী।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারেক রহমান–কে অভিনন্দন জানান পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। একই সঙ্গে নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান তিনি।
পোস্টে শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।
দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!