ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের প্রাথমিক ফলাফলে দুই হাজারের বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মো. নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই প্রার্থী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। সে হিসেবে নাহিদ ইসলাম ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।
ঢাকা–১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৮৫৩। ভোট পড়ার হার প্রায় ৪৫ শতাংশ।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৭৫ ভোট। লাঙল প্রতীকে জাতীয় পার্টি–র প্রার্থী শামীম আহমেদ পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তর ফুটবল প্রতীকে পেয়েছেন ৭৯৪ ভোট।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!