ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা–৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০২ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–র প্রার্থী আল-হেলাল তালুকদার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। ১৫০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফল একত্র করে এ ঘোষণা দেওয়া হয়।
নেত্রকোণা–৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৯ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ২১৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।
প্রশাসন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং নির্ধারিত সময় শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!