ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৫ হাজার ৫৮১ ভোট বেশি পেয়েছেন।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল শিট অনুযায়ী, আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল চূড়ান্ত করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ আসনে বিএনপি প্রার্থী আরামদায়ক ব্যবধানে জয় নিশ্চিত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!