ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই আসনগুলোতে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জিতেছেন, প্রতিদ্বন্দ্বী দলগুলো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।
চট্টগ্রামে বিএনপির বড় ব্যবধানের বিজয়ী প্রার্থীরা হলেন:
চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন – ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর – ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): মোস্তফা কামাল পাশা – ৭২ হাজার ৫৭৯ ভোট
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): আসলাম চৌধুরী – ১ লাখ ৪৩ হাজার ৬০৭ ভোট (ফল স্থগিত)
চট্টগ্রাম-৫ (হাটহাজারি): ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট
চট্টগ্রাম-৬ (রাউজান): গিয়াস উদ্দিন কাদের চৌধুরী – ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট
চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী – ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): এরশাদ উল্লাহ – ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): মোহাম্মদ আবু সুফিয়ান – ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী): সাঈদ আল নোমান – ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): আমীর খসরু মাহমুদ চৌধুরী – ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট
চট্টগ্রাম-১২ (পটিয়া): মো. এনামুল হক – ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সরওয়ার জামাল নিজাম – ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): জসিম উদ্দিন আহমেদ – ৭৬ হাজার ৪৯৩ ভোট
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) আসনে সহজ জয় পেয়েছে জামায়াতে ইসলামী। চট্টগ্রাম-১৫ আসনে জয়ী শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনে জয়ী মোহাম্মদ জহিরুল ইসলাম।
চট্টগ্রামে বিএনপির একক আধিপত্য এই জেলায় দলটির রাজনৈতিক প্রভাবকে আরও দৃঢ় করেছে, যেখানে বিপুল ভোট ব্যবধানে জয়ের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলগুলোকে বড় ব্যবধানে হারানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!