নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটারদের ৫৯.৪৪ শতাংশ ভোট দিয়েছেন। শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর শেষ মুহূর্তে মৃত্যুর কারণে সেই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।
দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার ভোট দিতে পারেননি। ফলে ২৯৯ আসনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন। এর মধ্যে ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!