আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে যথাসময়ে নতুনদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সব দপ্তর এ বিষয়ে প্রস্তুত রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!