জাতীয়

নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে: ইইউ মিশন

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০৮:০২ এএম
নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে: ইইউ মিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে European Union-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় বলে হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিশন প্রধান ইভার্স ইজাবস।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নির্বাচন কমিশন স্বাধীনতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা প্রত্যাশার তুলনায় কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইভার্স ইজাবস। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন এ নির্বাচনে মোট ২০০ জন পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন ছিলেন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। ২০০৮ সালের পর এটিই বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!